আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে গাহি সাম্যের গান

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৪ ১১:৪০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৪ ১১:৪০:০৪ পূর্বাহ্ন
বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে গাহি সাম্যের গান
ঢাকা, ১৩ জুন : বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ‘গাহি সাম্যের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১২ জুন বুধবার অনুষ্ঠিত হয়। 
কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিরঞ্জন অধিকারী। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. গোলাম সরোয়ার, কবি ও অধ্যাপক সালেহা, আকতার কবি মঈন খান সহ বিশিষ্ট জনেরা। ভারত থেকে এসেছিলেন সোমঋতা মল্লিক। তিনি নজরুল সঙ্গীত পরিবেশনা করে সকলের মন ভরিয়ে দিয়েছেন। আলোচকগণ বিদ্রোহী কবি নজরুল সম্পর্কে বলতে গিয়ে একটি বিষয় বিশেষ ভাবে বলেছেন আমাদের জাতীয় জীবনে যে কোন স়ংকটে নজরুলের কাছে আমাদের ফিরে আসতে হবে। তিনি মানবতার কবি, সাম্যের কবি,প্রেম ভালোবাসার কবি এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। যুগে যুগে নজরুল বাঙালির কাছে চির নমস্য।
অনুষ্ঠানের উদ্বোধক নজরুল প্রেমী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল অনুষ্ঠানে দেরি করে উপস্থিত হলেও চমৎকার সুন্দর আকর্ষণীয় একটি বক্তব্য রাখেন। এবং প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের সাথে তিনি সম্মাননা ও উত্তরীয় গ্রহণ করেন।
রবীন্দ্র সঙ্গীতশিল্পী ড. অনুপম পাল নজরুল সঙ্গীত পরিবেশনা করে শোনান। খুব ভালো গেয়েছেন। বোদ্ধা শ্রোতা ও  অসংখ্য কবি গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল  হয়ে ওঠে।
কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি নাহার আহমদ, কৃষ্ণ কান্ত বিশ্বাস, অমিতা মজুমদার, লিলি হক, লিলি শেঠ, মাহবুবা ফারুক মোঃ মাহবুবুর রহমান, গোলাম কিবরিয়া, রকি গৌড়ি শহিদুল ইসলাম জয়।
কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ কবি কাজী নজরুল সম্মননা ২০২৪ তিনজন গুণীজনকে প্রদান করা হয় তারা হলেন গবেষনায় অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল (ঢাকা,বাংলাদেশ) নজরুল গবেষনায় সোমঋতা মল্লিক, (কলকাতা, ভারত) প্রবাসে প্রবন্ধ সাহিত্যে  ড.আজিজুল আম্বিয়া (যুক্তরাজ্য)। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রুপালী বড়ুয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স