আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

সাবেক মেয়র কামরানের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৪ ০৪:৫০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৪ ০৪:৫০:৩২ পূর্বাহ্ন
সাবেক মেয়র কামরানের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
সিলেট, ১৫ জুন : সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালীন মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেটের বন্দর বাজার সিটি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, বাবলা এন্ড ব্রাদার্স এর প্রোপ্রাইটর হাজী এম. রফিকুল আলম পক্ষ থেকে এক দোয়া মাহফিল  গতকাল শুক্রবার সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ সিলেট কেন্দ্রীয় কালেক্টর মসজিদে বাদএশায় অনুষ্ঠিত হয়।
বাদজুম্মা মজুমদার পাড়াস্থ মজুমদার পাড়া জামে মসজিদে জামে মসজিদের পেশ ইমাম মো: শামসুজ্জামান এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের বিদায়ী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট কালেক্টর মসজিদ এর পেশ ইমাম মো: শাহ আলম।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর মো:মুজিবুর রহমান, হাজী এম. রফিকুল আলম, ব্যবসায়ী মো: জাফর আহমেদ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়া, মজুমদার পাড়া জামে মসজিদের সহকারী পেশ ইমাম মো: বেলাল, শেখ মঈন উদ্দীন, মো: বিরাম উদ্দিন,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর সাধারন সম্পাদক দিলু বড়ুয়া, মো: ইদ্রিস সহ অনেক মুসল্লী, মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী প্রমুখ।
সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠাকালীন মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনা আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। সেই থেকে প্রতি বছর মরহুমের শুভাকাঙ্ক্ষী বাবলা এন্ড ব্রাদার্স এর প্রোপ্রাইটর হাজী এম. রফিকুল আলম মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত  কামনায় দোয়া মাহফিল সহ বিভিন্ন মানবিক কার্যক্রমের আয়োজন করে থাকেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা