আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

সিলেট ঈদগাহ ময়দান পরিদর্শন করলেন সিসিক মেয়র

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৪ ১২:৪৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৪ ১২:৪৩:৩৩ অপরাহ্ন
সিলেট ঈদগাহ ময়দান পরিদর্শন করলেন সিসিক মেয়র
সিলেট, ১৫ জুন : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট বিভাগের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিদর্শন করলেন সিসিক মেয়র ও এসএমপি কমিশনার।
শনিবার ১৫ জুন বেলা আড়াইটায় সেখানের প্রস্তুতি কাজ দেখতে যান সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে মহানগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে শাহী ঈদগাহ। 
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, সিলেট শাহী ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য ৭০০ বছরের। ময়দানটি প্রস্তুত করা হচ্ছে। বৃষ্টি বাগড়া না দিলে এখানে অন্তত ২ লাখের বেশি মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি কমিশনার বলেন, নিয়মিত টিমের পাশাপাশি ঈদের দিন ভোর থেকে শাহী ঈদগাহ এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন। এছাড়া থাকবে ক্রাইসিস রেন্সপন্স টিম (সিআরটি)। ড্রোন ক্যামেরায় শাহী ঈদগাহ এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএমপি কমিশনার বলেন, ঈদের সময় অনেকেই গ্রামের বাড়ি যান। ফলে নগর কিছুটা ফাঁকা হয়ে যায়। বাসা-বাড়ি, মার্কেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে সুরক্ষিত থাকে সেজন্য আমরা পর্যাপ্ত টহল ব্যবস্থা গ্রহণ করেছি। সিলেট শাহী ঈদগাহে সোমবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত