আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

বন্যার্তদের উদ্ধারে বিশ্বম্ভরপুর থানা পুলিশ, খাদ্য বিতরণ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০১:৫৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০১:৫৭:১৮ পূর্বাহ্ন
বন্যার্তদের উদ্ধারে বিশ্বম্ভরপুর থানা পুলিশ, খাদ্য বিতরণ
সিলেট, ১৯ জুন : কয়েক দিনের টানা বর্ষণে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে বিশ্বম্ভরপুরের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। যার ফলে বিশ্বম্ভরপুর থানার ২নং পলাশ ইউপির- ধরেরপাড়, বসন্তপুর, পদ্মনগর, কাচিরগাতি, ৩নং ধনপুর ইউপির-চান্দারগাঁও, মহেন্দ্রনগর, ৪নং বাদাঘাট দক্ষিন ইউপির-শ্রীধরপুর, গন্ডামারা (মুজিবপল্লি), বাঘমারা (মুজিবপল্লি), ধরেরকান্দা, শক্তিয়ারখলা, ছত্রিশ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তাছাড়া ৫নং ফতেপুর ইউপির বিভিন্ন গ্রাম বর্যার পানিতে প্লাবিত হয়েছে।  বন্যা পরিস্থতি মোকাবেলায়  থানা অফিসার ইনচার্জ শ্যামল বনিকের নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানার সকল অফিসার ও ফোর্স ০২(দুই) টি টিমে বিভক্ত হয়ে উদ্ধার ও ত্রান কার্যক্রম পরিচালনা করছেন। 
শ্যামল বনিক নেতৃত্বে উক্ত টিমদ্বয়ের মাধ্যমে ধরেরপার গ্রামের বন্যার্ত ১০টি পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র পৌছানো হয়। এছাড়া দূর্গাপুর গ্রামের ০৫টি পরিবারকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।  বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারদের মধ্যে দুপুরের খাবারের জন্য চিকেন বিরিয়ানী বিতরন করা হয়। বিশ্বম্ভরপুর থানার সামনের ক্ষতিগ্রস্ত দোকানদারদের মালামাল উদ্ধার করে সংরক্ষনের ব্যবস্থা করা হয়।  
অফিসার ইনচার্জ শ্যামল বনিক পানিবন্দী একজন ক্যান্সার আক্রান্ত রোগিকে মমূর্ষু অবস্থায় উদ্ধার করে উনার সরকারী পুলিশ গাড়িযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং রোগীর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। আশ্রয় কেন্দ্রের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য তার নির্দেশে প্রত্যেক আশ্রয় কেন্দ্র ০১জন করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া বন্যাকালীন সময় আইন শৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেক্ষেত্রে বিশ্বম্ভরপুর থানা পুলিশের সকল প্রকার ছুটি বাতিল করা হয়েছে এবং আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ডিউটির সাথে সাথে নৌ-পেট্রোল ডিউটি চালু রয়েছে বলে জানা যায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত