আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ

বগুড়ায় ত্রৈমাসিক শব্দকথা কবি হেলাল হাফিজ সংখ্যার মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৩ ০৪:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৩ ০৪:১২:৩১ অপরাহ্ন
বগুড়ায় ত্রৈমাসিক শব্দকথা কবি হেলাল হাফিজ সংখ্যার মোড়ক উন্মোচন
বগুড়া, ১৪ এপ্রিল :  ত্রৈমাসিক শব্দকথা কবি হেলাল হাফিজ সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা গতকাল বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। কবি ও সংগঠক প্রতত সিদ্দিক এর উদ্যােগে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রফেসর মীর আব্দুর রাজজাক, কবি- প্রাবন্ধিক সরকারি আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল ( অব:) প্রফেসর খৈয়াম কাদের, প্রাবন্ধিক ও গবেষক ড. এলহাম হোসেন, কবি- সম্পাদক আব্দুল খালেক, কণ্ঠ শিল্পী ও সাহিত্যক আলমগীর হোসেন, কবি- প্রাবন্ধিক ও বাচিক শিল্পী শাহানুর শাহীন, পড়ুয়া লাইব্রেরির সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম বাদল, আসলাম বেগ প্রমুখ।
পাঠ আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, "প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ বাংলা কবিতার রাজপুত্র। বইয়ের সংখ্যা বা কবিতার সংখ্যা দিয়ে তিনি এগিয়ে না থাকলেও অল্পসংখ্যক কবিতা দিয়েই হাজার হাজার তরুণ-তরুণীদের মনের কোঠায় স্থান করে নিয়েছেন। যা বাংলা সাহিত্যে অনেকটা বিরল বলা যেতে পারে।"
ত্রৈমাসিক শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ বলেন, "কবির প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই আমরা কবি হেলাল হাফিজ সংখ্যা প্রকাশ করেছি। যাঁর কবিতা পড়ে আমি কবিতার প্রেমিক হয়েছি, তিনিই কবি হেলাল হাফিজ। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি হেলাল হাফিজ এর দীর্ঘায়ু কামনা করছি।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন