আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

ঈদ উপলক্ষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপহার বিতরণ 

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৪:৪৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৪:৪৬:৫১ অপরাহ্ন
ঈদ উপলক্ষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপহার বিতরণ 
সিলেট, ১৯জুন : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা প‌রিষদের সদস্য লন্ডন প্রবাসী বি‌শিষ্ট ব্যবসায়ী গয়াছ মিয়া গিয়াস এর অর্থায়নে মঙ্গলবার ১৮ জুন সিলেটের মোগলাবাজারস্থ রাঘবপুর এলাকার অসহায় দুঃস্থ যাঁরা কোরবানি দিতে অক্ষম ১৫০ পরিবারের মা‌ঝে কোরবানি গোশত বিতরণ করা হয়।  উক্ত মানবিক কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ‌মোঃ শহিদুল ইসলাম।
মানবিক কার্যক্রমের প্রধান সমন্বয়ক ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ এর  কার্যনির্বাহী পরিষদের সদস্য আবদুল মালেক, মানবিক উপহার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ এর মহাসচিব উৎফল বড়ুয়া।
আরো উপস্থিত ছিলেন মোঃ নজমুল হোসেন মুন্না, মোঃ র‌ফিকুল ইসলাম রু‌বেল, ‌মোছাঃ সুলতানা জান্নাত, মোছাঃ জোৎস্না আক্তার জুই, ক‌য়েছ আহমদ, ফয়ছল আহমদ, হে‌লেন বেগম, মোঃ হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
মানবিক কাজে সকলের উদ্দেশ্যে উপস্থিত বক্তারা বলেন,ভোগে নয়, ত্যাগেই হোক ঈদের শিক্ষা। ঈদ মানেই আনন্দ। এ আনন্দ ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সর্বজনীন করার বার্তা দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। আর ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসর্গ। ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে তার মনের পরিশুদ্ধিতা অর্জন করবেন।
পবিত্র কোরআনে বর্ণিত আছে, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা ওই পশুদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আর তোমাদের প্রতিপালক তো এক আল্লাহই, তোমরা তারই অনুগত হও। (সুরা হজ : ৩৪)
পশু কোরবানি মানুষের মনে আত্মত্যাগের শিক্ষাকে প্রোথিত করে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে। এটা শুধু উৎসব না, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে সুদৃঢ় করার একটি মেলবন্ধন। এটি সমাজে ধনী-দরিদ্রের বৈষম্যকে এক কাতারে নিয়ে আসে।
বক্তারা আরো বলেন, বর্তমান সমাজে অস্থিরতা, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে মুক্তির দিশারী হতে পারে পশু কোরবানি। অনেক শিক্ষা দিতে পারে। ঈদের দিন একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়। এই শিক্ষা যদি সারা বছর জাগ্রত রাখতে পারি তবেই মানবতা মুক্তি মিলবে। সমাজ ও রাষ্ট্রে ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্য গড়া শিক্ষা হতে পারে ঈদে পশু কোরবানি। 
তাই সমাজের বিত্তবানদের প্রতি আহবান সকলে স্ব স্ব অবস্থান থেকে অসহায় দু:স্থ মানুষের পাশে দাঁড়ান, আপনাদের পাশে দাঁড়ানোর সুবাদে তাঁরাও পবিত্র ঈদুল আযহার আনন্দ পরিবারের সবাইকে নিয়ে স্বানন্দে উপভোগ করুক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর