আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

ভার্জিনিয়ায় বাইটপোর ফাদারর্স ডে উদযাপন

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ১১:৪১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ১১:৪১:৪৪ পূর্বাহ্ন
ভার্জিনিয়ায় বাইটপোর ফাদারর্স ডে উদযাপন
ভার্জিনিয়া, ২০ জুন : বাংলাদেশী এমেরিকান আইটি প্রফেশনালস এসোশিয়েশন (বাইটপো)’র উদ্যোগে ফাদার্স ডে ২০২৪ উদযাপন অনুষ্ঠিত হয় উডব্রিজ ভার্জিনিয়ায়। গত ১৬ জুন, রোববার বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ ও কার্যকরী সদস্য স্যাম রিয়ার সার্বিক ব্যবস্থাপনায়  অনুষ্ঠিত অনুষ্ঠানে কেক কেটে ফাদার্স ডে এর উদ্বোধন করেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব ও বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সফিকুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সাংবাদিক ও সাউথ এশিয়া পার্সপেকটিভস এর নির্বাহী সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, বিশিষ্ট ব্যবসায়ী নিক রোয়ান, কাজী টি ইসলাম, জাহিদ খান, কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, হাসান চৌধুরী, তানভীর হাসান, ইঞ্জিনিয়ার মিজানর রহমান, শাহেদা আবেদীন, ইলিয়াস ভুইয়া লিটন, মাসুদ হোসেন, কামরুল ইসলাম কামাল, শামীমা সেলিমুদ্দীন, সায়েদ রহমান, তৈয়ুবুর হাসান, রাশেল সারা খান ও আবদুল কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক হাবীবউল্লাহ ভুইয়া কচি, সহ সভাপতি সাইফুল্লাহ খালেদ, টেজারার মোহাম্মদ রশীদ ও সহ ট্রেজারার মিজানুর রহমান।

উল্লেখ্য এবার ফাদার্স ডে কোরবানীর ঈদের দিন হওয়ায় অতিথি বৃন্দ একসাথে ইদ ও ফাদার্স ডে উদযাপন করেন। অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুব অল্প সময়ের মধ্যে বাইটপো তাদের কার্যক্রমের মাধ্যমে ওয়াশিংটন ডিসি তথা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। এ জন্য উনারা সংগঠনের বর্তমান নেতৃত্ব বিশেষ করে সভাপতি বিশিষ্ট  কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদের গতিশীল নেতৃত্বের ভূয়শী প্রশংসা করেন। উনারা আগামী দিনে সকল কার্যক্রমে বাইটপোকে সার্বিক সহযোহিতা প্রদানের আশ্বাস দেন। বক্তারা আগামী ২৭ অক্টোবর ২০২৪ ফোর্ট হান্ট পার্ক, আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিতব্য বাইটপোর ঐতিহ্যবাহী ‘চট্টগামের মেজবানে’ সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
সবশেষে  সংগঠনের সভাপতি সামছুদ্দীন মাহমুদ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগিতা কামনা করেন। আর অতিথিবৃন্দ  স্যাম রিয়ার অসাধারন সব খাওয়ার স্বাদ আস্বাদন করে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আয়োজকদের ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”