আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

গ্ল্যাডউইন কাউন্টিতে টর্নেডোর আঘাত

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৪ ০২:৫২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৪ ০২:৫২:১৮ পূর্বাহ্ন
গ্ল্যাডউইন কাউন্টিতে টর্নেডোর আঘাত
ছবি : পিক্সাবে

গ্ল্যাডউইন কাউন্টি, ২৫ জুন : একটি ইএফআই টর্নেডো রবিবার গ্ল্যাডউইন কাউন্টিতে আঘাত হানে বলে জাতীয় আবহাওয়া পরিষেবা নিশ্চিত করেছে। টর্নেডোর গতি ছিল ঘন্টায় ৯০ থেকে ১১০ মাইল।
গেলর্ডের এজেন্সির অফিস থেকে প্রাথমিক তথ্য অনুযায়ী, টুইস্টারটি বিকেল ৪টা ০৫ মিনিটে গ্ল্যাডউইনের ৮.৬ মাইল উত্তর-উত্তরপূর্বে ঘণ্টায় ৯০ মাইল বেগে বয়ে যাওয়ার পর আস্তে আস্তে কমেছে। এটি ২০০ গজব্যাপী বিস্তৃত ছিল এবং গ্ল্যাডউইন থেকে প্রায় ১৪.৫ মাইল উত্তর-পূর্বে বিকেল ৪টা ২৭ মিনিটে থামার আগে ১০ মাইলেরও বেশি পথ অতিক্রম করেছিল। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রাণহানি বা কোনো আহতের খবর পাওয়া যায়নি।। গ্ল্যাডউইন কাউন্টি ডেট্রয়েট থেকে প্রায় ১৬২ মাইল উত্তর-পশ্চিমে এবং বে সিটি থেকে প্রায় ৫৩ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
টর্নেডো এই গ্রীষ্মে মিশিগানে বেশি ছিল। মে মাসে ব্রাঞ্চ, ক্যাস, সেন্ট জোসেফ এবং কালামাজু কাউন্টিতে একের পর এক টুইস্টার আঘাত হানে, প্রায় দুই ডজন লোককে হাসপাতালে পাঠায় এবং ৬০টি বাড়ি ও ভবন ধ্বংস করে। বাস্তুচ্যুতও হয়েছে শত শত মানুষ। এই মাসে লিভোনিয়ার পশ্চিম সীমান্তের কাছে ৯৫ মাইল বেগে বাতাসসহ একটি টর্নেডো নেমে আসে এবং একটি বাড়ির উপর একটি গাছ ভেঙে পড়ে যাতে ২ বছর বয়সী ছেলের প্রাণ যায়।
আবহাওয়া পরিষেবার রেকর্ড অনুসারে, মিশিগান প্রতি বছর বিভিন্ন সংখ্যক টর্নেডো আঘাত হানে। রাজ্যে ২০১২ সালে ৬টি, ২০১৩ সালে ১২টি, ২০১৪ সালে ১৩টি, ২০১৫ সালে ১৪টি, ২০১৬ সালে ১৬টি, ২০১৭ সালে নয়টি, ২০১৮ সালে ১৫টি, ২০১৯ সালে আটটি, ২০২০ সালে তিনটি, ২০২১ সালে ১৮টি এবং ২০২২ সালে ছয়টি টর্নেডো আঘাত হেনেছিল। গত বছর এই সংখ্যা ছিল ১৮টি। গত ১২ বছরে সবচেয়ে শক্তিশালী টুইস্টার ছিল একটি ইএফ৩। এদিকে, আগামী কয়েক দিনের জন্য এজেন্সির ডেট্রয়েটের পূর্বাভাসে টর্নেডোর উল্লেখ নেই। 
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা