আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি 
বন্দুকযুদ্ধে সন্দেহভাজন নিহত

হিলসডেল কাউন্টির ডেপুটিকে গুলি করে হত্যা 

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৪ ০২:৫৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৪ ০২:৫৪:১২ পূর্বাহ্ন
হিলসডেল কাউন্টির ডেপুটিকে গুলি করে হত্যা 
হিলসডেল কাউন্টি, ২৮ জুন : বৃহস্পতিবার বিকেলে হিলসডেল কাউন্টি শেরিফের এক ডেপুটি সন্দেহভাজন এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন। হিলসডেল কাউন্টির বিচার রোড এবং ল্যাম্ব রোড এলাকায় সন্দেহভাজনের গুলিতে নিহত হন তিনি। এই ঘটনার ২ ঘন্টা পর সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত জানায়নি।
পুলিশ ডেপুটিকে গুলি করে হত্যার ঘটনায় বিকেল ৪টার কিছু পরে এরিক মাইকেল ফিডলারকে খুঁজছিল পুলিশ। প্রায় ২ ঘন্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালবার্ট রোড এবং ওসিও রোড সাউথের কাছে একটি মাঠে সন্দেহভাজন ফিডলারকে খুঁজে পায় খুঁজে পায় সেনারা।  এ সময় তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু  তিনি অফিসারদের উপর গুলি চালান। সৈন্যরা পাল্টা গুলি চালায় এবং ফিডলারকে ঘটনাস্থলে মৃত বলে ঘোষণা করা হয়।  রাজ্য পুলিশ ডেপুটির পরিচয়, তার বয়স বা গুলিবর্ষণের পরিস্থিতি প্রকাশ করেনি, বলেছে যে আরও তথ্য শুক্রবার আসবে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মিশিগানে শেরিফের ডেপুটির দ্বিতীয় মৃত্যুর ঘটনা এটি।
শনিবার রাতে ডেট্রয়েটে গাড়ি চুরির তদন্তের সময় ওকল্যান্ড কাউন্টি শেরিফের আরও এক ডেপুটিকে গুলি করে হত্যা করা হয়। শেরিফের অফিস জানিয়েছে, ডেপুটি ব্র্যাডলি রেকলিং এবং আরও দুই গোয়েন্দা ম্যাডিসন হাইটসের রেড ওকস ওয়াটারপার্ক থেকে চুরি হওয়া ২০২২ সালের শেভ্রোলেট ইকুইনক্স চুরির তদন্ত করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রেকলিং ডেট্রয়েটে চুরি হওয়া গাড়িটি সনাক্ত করার সময় চালক হঠাৎ গাড়ি থামিয়ে দেয় এবং  গাড়ি থেকে বেরিয়ে এসে গুলি চালায়। এতে তিনি নিহত হন। ওকল্যান্ড কাউন্টি শেরিফ বাউচার্ড বলেছেন, গুলির ঘটনাটি ছিল 'অতর্কিত হামলা'।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি 

ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি