আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর

হবিগঞ্জে খোয়াই নদী তীরে তালগাছের চারা রোপন 

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৪ ১২:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৪ ১২:২০:২২ অপরাহ্ন
হবিগঞ্জে খোয়াই নদী তীরে তালগাছের চারা রোপন 
হবিগঞ্জ, ২৮ জুন : খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। গাছ মামা মো: রায়হান এর সহযোগিতায় শুক্রবার (২৮ জুন) বিকেলে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষার তালের চারা রোপন করা হয়। এসময় নদী পাড়ের শিশু - কিশোর এবং আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়।
হবিগঞ্জের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে ইতিমধ্যেই গাছ মামা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন মো: রায়হান। তিনি বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে। বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে বেশি করে তালগাছ লাগানো প্রয়োজন।
খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বলেন, বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উচুঁ গাছ তথা তালের চারা রোপন করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, তালগাছ উঁচু হওয়ায় এ গাছের মাধ্যমে বজ্রপাত থেকে আমরা রক্ষা পাই। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এই গাছ। তাই আসুন আমাদের নিজেদের প্রয়োজনে তালগাছসহ দেশীয় গাছ রোপন করি এবং এগুলো সংরক্ষণে উদ্যোগী হই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ

আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ