আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ

মিশিগানে এনপিজি রিয়েল এস্টেটের ঈদ পুনর্মিলনী

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০১:২৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৪ ১১:৫৬:১৪ পূর্বাহ্ন
মিশিগানে এনপিজি রিয়েল এস্টেটের ঈদ পুনর্মিলনী
ওয়ারেন, ১ জুলাই : এনপিজি রিয়েল এস্টেটের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগরীর এনপিজি’র অফিসে এই ঈদ পুনর্মিলনীতে অংশ নেন এনপিজি’র  রিয়েলেটর এজেন্টরা। ঈদ পরবর্তী কুশল বিনিময় করার পাশাপাশি গল্প আড্ডা ও এক সাথে রাতের খাবারে আনন্দঘন সময় কাটান তারা। অনুষ্ঠানে অংশ নেন রিয়েলেটর তৈয়ব মিয়া, সৈয়দ মুয়াজ্জেম, মাহফুজ রহমান, সুলতান আহমেদ, ইবতেসাম হক, হাফিজুর রহমান, সাকির উদ্দিন ও আজিম চৌধুরীসহ অনেকে। 
এসময়  সাংবাদিকদের  মধ্যে টিবিএন২৪ টেলিভিশন ও ঢাকা পোস্ট প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, যমুনা টিভির ইকবাল ফেরদৌস ও জিটিভির ফয়সল আহমেদ মুন্না উপস্থিত ছিলেন। 
এ সম্পর্কে এনপিজি রিয়েল স্টেটের কর্ণধার মাসুম আহমেদ বলেন, এই প্রবাসে আমরা ব্যস্ত সময় কাটাই। সবার এক সাথে হওয়ার সুযোগ খুব কমই মিলে। আমাদের এই আয়োজন ছোট পরিসরে হলেও আমাদের সৌহার্দ্য ও ভালোবাসার গভীরতা ব্যাপক।         
তিনি আরও বলেন, এ বছরের শুরুর দিকে এনপিজি রিয়েল এস্টেট যাত্রা শুরু করেছে। এনপিজি রিয়েল এস্টেটে রয়েছেন দক্ষতা সম্পন্ন একঝাঁক বাংলাদেশি-অ্যামিরিকান তরুণ রিয়েলেটর এজেন্ট। আমি নিজেও দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এ পেশায় জড়িত। আমার অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সততার সহিত আমাদের কমিউনিটিকে সব সময়ই ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের কমিউনিটিতে খেলাধুলাসহ সামাজিক কর্মকান্ডেও আমার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি, সামনের দিনেও এটি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশি কমিউনিটির সমর্থন সহযোগিতা সব সময় পেয়ে আসছি। এজন্য আমি কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও আমাদের কমিউনিটি পাশে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন