আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

ব্যারিষ্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ১১:৫০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৪ ১১:৫০:৫৬ পূর্বাহ্ন
ব্যারিষ্টার সুমনকে হত্যার হুমকি,  প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন
মাধবপুর, (হবিগঞ্জ) ১ জুলাই : হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য দেশের আলোচিত এমপি ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদ ও তার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে মাধবপুর সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সুমন ভক্ত কয়েকহাজার লোক মাথায় কাপনের কাপড় পড়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে মানববন্ধনে অংশ নেয়। এ সময় সুমন ভাইয়ের কিছু হলে জ¦লবে আগুন ঘরে ঘরে, জীবন দিব সুমন ভাইয়ের জন্যে এ শ্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। মানববন্ধন চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটে। মাধবপুর পৌরসভার সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ শাহ হাবিবুল্লাহ সূচন, পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক মিয়া, আসাদুজ্জামান গেন্দু, আব্দুর রশিদ, রফিক ভুইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবু, ছাত্রলীগ শাহ মোঃ ইফরান প্রমুখ। 
বক্তারা বলেন, পরিকল্পিত হত্যার হুমকি দাতা ও ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় গ্রেফতারের দাবিতে রেলপথ, সড়কপথ অবরোধ সহ কঠিন কর্মসূচি দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন। 
উল্লেখ্য, সংসদ সদস্য ব্যারিষ্টার সায়েদুল হক সুমন তাকে হত্যার হুমকির কথা জেনে জীবনের নিরাপত্তার চেয়ে ঢাকার রাজধানী শেরে বাংলানগর থানায় গত ২৯ জুন একটি সাধারণ ডায়েরী করেছেন। এর পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন। ব্যারিষ্টার সুমনকে হত্যার হুমকির খবর তার নির্বাচনী এলাকায় প্রচার হলে তার ভক্ত অনুসারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত