আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দুটি  অভিযোগে এক ব্যক্তি দোষী সাব্যস্ত

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৪ ০১:০৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৪ ০১:০৮:৫০ পূর্বাহ্ন
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দুটি  অভিযোগে এক ব্যক্তি দোষী সাব্যস্ত
রায়ান এমেরি/Canton Police

নর্থভিলে, ৩ জুলাই : পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে একটি দুর্ঘটনায় দু'জন গুরুতর আহত হওয়ার ঘটনায় নর্থভিলের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 
ক্যান্টন পাবলিক সেফটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, ৪৪ বছর বয়সী রায়ান এমেরিকে রোববার ডেট্রয়েটের ৩৬তম ডিস্ট্রিক্ট কোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, একজন ম্যাজিস্ট্রেট ৫০ হাজার ডলারের বন্ড নির্ধারণ করেন এবং তাকে জিপিএস ও অ্যালকোহল মনিটরিং টিথার পরার নির্দেশ দেন। আগামী ১২ জুলাই প্লাইমাউথের ৩৫তম ডিস্ট্রিক্ট কোর্টে তার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন তিনি। এমেরির বিরুদ্ধে মামলার নথি মঙ্গলবার পাওয়া যায়নি। 
কর্তৃপক্ষের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এমেরি ক্যান্টন সেন্টার রোডের উত্তরে একটি কালো জিএমসি সিয়েরা পিকআপ ট্রাক চালাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি মিতসুবিশি গাড়িকে ধাক্কা দেন।  ক্যান্টনের ৫১ বছর বয়সী এক ব্যক্তি গাড়িটি চালাচ্ছিলেন এবং ৪৯ বছর বয়সী ক্যান্টনের এক নারী তার গাড়ির যাত্রী ছিলেন। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত সকলকেই হাসপাতালে নেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২