আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মৈত্রীপ্রদীপ আনন্দ মিত্র মহাথের'র মহাপ্রয়াণ 

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৪ ১১:৫৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৪ ১১:৫৩:১০ পূর্বাহ্ন
মৈত্রীপ্রদীপ আনন্দ মিত্র মহাথের'র মহাপ্রয়াণ 
চট্টগ্রাম, ৩ জুলাই : বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর প্রতিষ্ঠাতা সভাপতি, চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ন পদক প্রাপ্ত, পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহার'র নবরূপকার অধ্যক্ষ, সর্বজন শ্রদ্ধেয় সংঘ মনীষা মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের মহোদয় গতকাল   মঙ্গলবার (২ জুলাই) সকাল ৬.৩০ ঘটিকায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহাপ্রয়াণ করেছেন। 
উল্লেখ্য তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগের চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্ষীয়ান এই সংঘ মনীষার প্রয়াণে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী, পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর, বৌদ্ধ অনলাইন মুখপাত্র "ধম্মকথা", ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটি, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন শোকপ্রকাশ করেছেন। এছাড়া ভিক্ষু মহাসভার উদ্যোগে চট্টগ্রাম কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে প্রয়াণোত্তর প্রথম শোকসভা অনুষ্ঠিত হয়। 
আগামী ৮ জুলাই, সোমবার পূবগুজরা মৈত্রী বিহারে প্রয়াত সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দ মিত্র মহাথের'র সাপ্তাহিক সংঘদান ও পেটিকা বদ্ধ অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। ভিক্ষু মহাসভা ও বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী