আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

মাধবপুরে পানিতে ডুবে বেকারি শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৪ ১২:৫৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৪ ১২:৫৮:০৫ অপরাহ্ন
মাধবপুরে পানিতে ডুবে বেকারি শ্রমিকের মৃত্যু
মাধবপুর, (হবিগঞ্জ) ৪ জুলাই: মাধবপরে নাজমুল (১৫) নামে এক বেকারি শ্রমিক পুকুরের পানি ডুবে মারা গেছে। বুধবার (৩ জুলাই ) রাতে মাধবপুর উপজেলা নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
ঢাকা বেকারির মালিক জাকির হোসেন বলেন, গত ৩ দিন আগে ছেলেটি আমার বেকারিতে কাজ নেয়। বুধবার সন্ধ্যায় ছেলেটি তিন সঙ্গীর  সাথে পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে  যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ছেলেটিকে উদ্ধার করে আল-শেফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন ৷ শ্রমিকের পরিচয় বিষয়ে জানতে চাইলে বেকারি মালিক বলেন, ছেলেটির ঠিকানা জানা নেই, তবে কাজে যোগ দেবার সময় সে তার বাড়ি ঢাকা বলে জানিয়েছে। 
এ বিষয়ে মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়ছে। ময়নাতদন্ত শেষে আনজুমানে মফিদুল ইসলাম তার দাফন করে। আতিকুর রহমান বলেন ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত‍্যুর সঠিক কারণ জানা যাবে। এব‍্যাপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা রুজু করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল