আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা
আজাদ সভাপতি, আফজাল সম্পাদক

 দি গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের নয়া কমিটি 

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৪ ০১:১৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৪ ০১:২৩:০১ পূর্বাহ্ন
 দি গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের নয়া কমিটি 
ওয়ারেন, ৬ জুলাই : জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগন্জবাসীর ২৬ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দি গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদে জনাব আবুল কালাম আজাদ সভাপতি ও খাজা আফজাল হোসেন সাধারন সম্পাদক করে ২৭ সদস্য বিশিস্ট নতুন কমিটি গঠন করা হয়।
গত রোববার স্থানীয় সময় সকাল ১১ টা ৩০ মিনিটে এসোসিয়েশনে সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের উপস্থাপনায় ওয়ারেন সিটির বিসমিল্লাহ কাবাব এন্ড কারি রেস্টুরেন্টে দি গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান এর কার্যকরী কমিটি ২০২৪-২০২৫ গঠনের লক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা লুৎফুর রহমান।

 সভাপতি ও  সম্পাদক

সভায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি সাব্বির আহমদ, সহ সভাপতি আমিনুল, সহ সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক  ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জামালুর রহমান (জামান), যুগ্ম সাধারন সম্পাদক গোলাম আজম মাসুক, অর্থ সম্পাদক  মোঃ রমিজ উদ্দিন, সহ অর্থ সম্পাদক শহীদ আহমদ, সহ অর্থ সম্পাদক শাহজান রহমান মুফিজ, সহ অর্থ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক  ইফতেখার আহমদ হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক  মোঃ আমিনুল হক, প্রচার সম্পাদক  সুলাইমান আল মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক নাছিম শাওন, শিক্ষা বিষয়ক সম্পাদক হেলাল আবেদীন, সমাজ সেবা বিষয়ক সম্পাদক  করেছ আহমদ, খেলাধুলা বিষয়ক সম্পাদক ইনজামাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক তালহা বিন হেলাল, অফিস বিষয়ক সম্পাদক শাহরিয়ায় হোসেন, জনসাধারন বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, সাধারন সদস্যগণ হলেন- সাইফ উদ্দিন ভূইয়া, শরীফ উদ্দিন আহমদ ও আরিফ আহমদ।
নির্বাচন পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন দি গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগানের উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ার হোসেইন, মোস্তফা আনোয়ার,  মনাফ আহমেদ বাবুল, লুৎফুর রহমান, মঈন উদ্দিন ও  মাওলানা লুৎফুর রহমান।
নতুন কমিটি গঠন করার পর ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং নবনির্বাচিত সবাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচছা ও অভিনন্দন জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২