আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয়

আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৪ ০১:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৪ ০১:২৯:০৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ৬ জুলাই : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত হয়েছে। সভায় আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটি পুনর্গঠন করা হয়।  এতে পুনরায় আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন নির্বাচিত হন মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
সভায়  আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল,কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড  সদস্য সুব্রত চৌধুরী, ওয়ালটার জনসন, কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস, ডেমোক্র্যাট নেতা আব্দুর রফিক, ডেমোক্র্যাট কমিটি পারসন জাকিরুল ইসলাম খোকা, সৈয়দ মোঃ কাউসার, মোকতাদির রহমান, মোঃ আবদুল করিম, বেলাল উদ্দীন, লিপিকা আফরোজ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা উপস্থিত ছিলেন। মেয়র মার্টি স্মল তাঁর বক্তৃতায় গত জুন মাসে নির্বাচিত ডেমোক্র্যাট কমিটি পারসনদের অভিনন্দন জানান এবং তাঁদেরকে ডেমোক্র্যাট দলের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মিসেস  কনস্ট্যানস  ডেয়েস  চ্যাপম্যান আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।  সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতির ধন্যবাদ জ্ঞ্যাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
BAM-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সামনে FOBANA ২০২৮ 

BAM-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, সামনে FOBANA ২০২৮