আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

সিলেটে টুডে মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন  

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৪ ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৪ ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন
সিলেটে টুডে মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন  
সিলেট, ৬ জুলাই : সিলেটে টুডে মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ ফরিদ প্লাজার পঞ্চম তলায় ফিতা ও কেক কেটে অফিস উদ্বোধন করেন টুডে বিডি টিভির চেয়ারম্যান হেলেন আহমদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী রেজা লস্কর বলেন, সংবাদপত্র-মিডিয়া হচ্ছে রাষ্ট্রের চতূর্থ স্তম্ভ। একটি দেশকে সুন্দর, সুচারুভাবে পরিচালিত করতে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মিডিয়া দেশ সমাজের উন্নয়ন, অসঙ্গতি, দূর্নীতিসহ বিভিন্ন দিক তুলে ধরে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে সহযোগিতা করে।
ডেইলি সিলেট মিডিয়ার সম্পাদক মন্ডলির সভাপতি মাহবুব আলম হেলাল বলেন, টুডে মিডিয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডেইলি সিলেট মিডিয়া ও টুডে বিডি টিভি একঝাঁক পরিশ্রমী, আত্মবিশ্বাসী, উদ্যমী তরুণের একটি সম্মিলিত প্রয়াস। সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন বিষয়ক সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি সঠিক পথ অন্বেষার অনুঘটক হিসেবে আমরা কাজ করব।
ডেইলি সিলেট মিডিয়ার সম্পাদক মন্ডলির সভাপতি বদরুল আলম বেলাল বলেন, মানুষের জানার এবং কথা বলার অধিকার নিশ্চিত করা মিডিয়ার প্রধান কাজ। টুডে মিডিয়া গ্রুপ সিলেটের সম্ভাবনা, উন্নয়ন, চ্যালেঞ্জগুলোকে তুলে ধরবে।
স্বাগত বক্তব্যে ডেইলি সিলেট মিডিয়ার প্রকাশক ও সম্পাদক শফিউল আলম জুয়েল বলেন, আমরা প্রতিদিনের বহুমাত্রিক ঘটনাপ্রবাহ প্রকাশের পাশাপাশি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্যসমাজের আকাঙ্খা বুকে নিয়ে সবার সাথে পথ চলতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেড সিলেটের সিনিয়র বিভাগীয় ব্যবস্থাপক মো. আনিছুজ্জামান পাটোয়ারী, মৌলা বক্স-করিম বক্স লিমিটেডের সিইও মো.বেনজীর কবীর, পাইওনিয়ার হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. মো. তাজুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজার আহমদ, যুবলীগ নেতা মিফতাহুর রহমান রাকিন, তারেক আহমদ, মুন্না প্রমুখ।
টুডে বিডি টিভির বিনোদন বিভাগের প্রধান মোস্তাক আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেইলি সিলেট মিডিয়ার নিউজ এডিটর ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, হেড অব ব্রডকাস্ট ও ইমজা’র সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাস, একাত্তর টিভির সিলেটের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ, ভিডিও এডিটর তৌফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার জুবায়ের আহমদ, ক্যামেরা পারসন বিশাল দে বৃত্ত, সাংবাদিক উৎফল বড়ুয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন