আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

লন্ডনে একলিমুর রাজা চৌধুরী ( জিতু মিয়া) স্মরণে সভা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৪ ০১:৫১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৪ ০১:৫১:১৪ অপরাহ্ন
লন্ডনে একলিমুর রাজা চৌধুরী ( জিতু মিয়া) স্মরণে সভা
লন্ডন, ৯ জুলাই : জগন্নাথপুরের সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব, নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের আমরণ শুভাকাঙ্খী ও ম্যানেজিং কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য, সদ্য প্রয়াত একলিমুর রাজা চৌধুরী ( জিতু মিয়া)”র স্মরণে পূর্ব লন্ডনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত রবিবার ৭ জুলাই বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগন্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষার্থী, কমিউনিটি ব্যক্তিত্ব সাদিক উল্লাহ।  সভা পরিচালনা করেন আনোয়ারুল হক চৌধুরী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মোনাজাত পরিচালনা করেন স্কুলের সর্বকালের প্রাক্তন কৃতিছাত্র আকতার খান।
এ স্মরণসভায় সদ্য প্রয়াত একলিমুর রাজা চৌধুরী (জিতু মিয়া)”র আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- সাবেক অধ্যাপক রফিক আহমেদ, সাবেক শিক্ষক আরবাব হোসেন কামালী, কমিউনিটি এক্টিভিস্ট জাহাঙ্গীর কামালী, মিছবাহ উদ্দিন চৌধুরী, শাহ দবির কামালী, মানিক মিয়া কামালী, মহিম আহমেদ, রেদওয়ান খান, ফয়জুর রহমান চৌধুরী ফজলু, রনক আহমেদ, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, মিজান চৌধুরী, শেখ মোফাজ্জল হোসেন, শেখ মাহবুব আলম ও রাজিব আহমেদ খান প্রমুখ।
এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষানুরাগী রতন কামালী, গোলাব মিয়া, আব্দুর রব, ইলিয়াস কামাল শাফি, জিয়াউল হক, মিজান চৌধুরী, মোস্তাক চৌধুরী, আখতার খান, আব্দুল হক কবিরী, আব্দুল রকিব রুনু, জিলু মিয়া, আবু জাফর চৌধুরী সুমন, আসতাক আহমেদ, হাবিবুর রহমান চৌধুরী, আনহার আহমদ সহ আরো অনেকে।
শিক্ষানুরাগী, সদ্য প্রয়াত একলিমুর রাজা চৌধুরী ( জিতু মিয়া)”র স্মরণে সভায় বক্তারা বলেন আজ যদিও তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু জীবদ্দশায় করে যাওয়া তার মহৎ কাজ, আত্মপরিচয় বা চেতনার অস্তিত্ব থেকে গেছে। তার ভাল কাজ গুলো মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে অনেক দিন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”