আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

প্রধানমন্ত্রীর বরাদ্দের টাকা তুলতে চাঁদাবাজি : দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ১০-০৭-২০২৪ ১২:৪০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৪ ১২:৪০:২১ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর বরাদ্দের টাকা তুলতে চাঁদাবাজি :  দুই ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
মাধবপুর, (হবিগঞ্জ) ১০ জুলাই : মাধবপুরে চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের টাকা উত্তোলনে ভয় ভীতি দেখিয়ে উপকার ভোগির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ইউপি সদস্য সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে থানার এসআই দ্বীন মোহাম্মদ নোয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য বাবুল চন্দ্র র্যালি (৬০) তার ছেলে লিটন র্যালি (২৫) ও ৬নং ওয়ার্ডের সদস্য দুলাল চন্দ্র ঘোষ (৪৮)কে গ্রেফতার করেছেন।
থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, নোয়াপাড়া চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ অনুদানের ৫ হাজার টাকা উত্তোলন করতে প্রত্যেক শ্রমিক থেকে ভয়ভীতি দেখিয়ে ৫ শত টাকা করে  চাঁদা আদায় করে  আসছিল সদস্য বাবুল ও দুলালসহ আরও ২০/২৫জন। ভুক্তভোগীদের পক্ষে অভি বুনার্জী নামে এক চা-শ্রমিক মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, আমি শুনেছি তারা চা শ্রমিকদের কাছ থেকে প্রতি টোকেন বাবদ ৫ শত টাকা আদায় করতেন। এটা নিন্দনীয় কাজ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী জানান, মাধবপুর উপজেলা ৫টি চা বাগানের ৬ হাজার লোকের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দের টাকা আসে। ওই টাকা ইউ/পি সদস্যদের প্রত্যয়নের মাধ্যমে ব্যাংক এশিয়া থেকে সরাসরি উপকার ভোগিরা উত্তোলন করে থাকেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল