আমেরিকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু

ফ্লোরিডা  বইমেলা ২০ ও ২১ জুলাই 

  • আপলোড সময় : ১০-০৭-২০২৪ ১২:৫১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৪ ১২:৫১:২৭ অপরাহ্ন
ফ্লোরিডা  বইমেলা ২০ ও ২১ জুলাই 
ফ্লোরিডা, ১০ জুলাই : ফ্লোরিডা ৫ম বই মেলা আগামী ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত হবে। সফল ৪টি বইমেলার পর এবারের ৫ম বইমেলা নিয়ে বই পিপাসুদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে । 
এবারের ফ্লোরিডা বই মেলার অন্যতম উদ্যেক্তা আনোয়ারুল হক দিপু জানান, ঢাকা ক্লাবের আয়োজনে এবারের  ৫ম বই মেলাকে ২ দিনের অনুষ্টানে সাজানো হয়েছে। থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার, বাংলা সাহিত্যের একাল সেকাল বিষয়ক সেমিনার, নাটক, চলচিত্র প্রদর্শনী, শিশু কিশোর মেলা ও চিত্রাংকন প্রতিযোগিতা। এবারের বই মেলার সহযোগীতায় থাকছে, বাংলাদেশ কনসুলেট মায়ামী। মায়ামী কনসুলেট এর হল রুমে বই মেলা অনুষ্ঠিত হবে। বই মেলায় থাকবেন, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বইমেলার আহবায়ক হিসাবে আছেন মায়ামীর কনসাল জেনারেল ইকবাল আহমদ। সদস্য সচিব ডা: সুলতান সালাউদ্দিন, প্রধান সমন্বয়কারী আনোয়ারুল হক দিপু ও প্রধান উপদেষ্টা হিসাবে আছেন শিল্পী সামিরা আব্বাসী। 
বই মেলার সমন্বয়ক জুয়েল সাদত জানান, আপাতত ৪টি প্রকাশনী অংশগ্রহণ করবে। তবে যে কেউ বই নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। আরো অনেকগুলো প্রকাশনীর অংশগ্রহণের সুযোগ রয়েছে।
“বই হউক জীবনের অংশ” , ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার বই মেলায় উত্তর আমেরিকার সকল কবি সাহিত্যিক, প্রকাশক ও প্রকাশনীকে অংশগ্রহণেরআহবান জানিয়েছেন ঢাকা ক্লাবের সভাপতি মিম খান। বই মেলা অনুষ্টিত হবে - কনসুলেট জেলারেল অব মায়ামী 760 NW 107 th avenue Ste : 320 Miami  Florida 33172 এর হলরুমে। প্রকাশনী হিসাবে থাকবে নালন্দা,অন্যয়, প্রকাশ, মুক্তধারা, প্রথমা, কালের চিঠি। 
কবি ও লেখক যারা থাকবেন -হুমায়ুন কবির ঢালি ,হাসান ফেরদৌস, ডঃ জতিব প্রকাশ দত্ত। যে কোন তথ্যের জন্য যোগাযোগ : আনোয়ারুল হক দিপু -561 313 4187, জুয়েল সাদত 407 832 2882. 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে উৎসবের আমেজ  নিয়ে ফিরছে ‘ওয়ান্ডারলাইটস

ডিয়ারবর্নে উৎসবের আমেজ  নিয়ে ফিরছে ‘ওয়ান্ডারলাইটস