আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন  ইউকে'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০৪:১৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০৪:১৯:২৪ পূর্বাহ্ন
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন  ইউকে'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট, ১১ জুলাই : সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুনের সম্মানে ৯ জুলাই মঙ্গলবার নর্থ লন্ডনের একটি অ‌ভিজাত রেষ্টুরেন্টে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, সঞ্চালনায় ক‌রেন যুগ্ম আহবায়ক হেলেন ইসলাম। 
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, বাংলা‌দে‌শে জন‌প্রিয় ফোক ও আধ্যাত্মিক গা‌নের সংগীতশিল্পী শিরিন জাওয়াদ, ক্যামডেন সি‌টির সাবেক মেয়র নাসিম আলী ও‌বিই, গয়াছ মিয়া গিয়াস, লিনা চৌধুরী, নাছির উদ্দিন, ডা. পলিন আক্তার না‌র্গিস, মোঃ মাসুদুর রহমান, জেসমিন ফেরদৌস, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মর্জিনা মজুমদার, হাফসা ইসলাম, মোস্তফা সামাদ, কামরুল আই রাসেল, মিয়াদ আহমেদ প্রমুখ।

সংবর্ধিত অতিথি নাসরিন আক্তার নিপুন তার বক্তব্যে বলেন সিলেটের মাটির সাথে যেমন চট্টগ্রামের মাটির রয়েছে আধ্যাত্মিক একটি মিল, তেমনি এদুটি অঞ্চলের মানুষের মাঝেও রয়েছে মনের মিল, তেমনি প্রবাসেও আন্তরিকতায় অসীম মিল র‌য়ে‌ছে। সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সকল কার্যক্রমে থাকবে তার আন্তরিক সহযোগিতা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন