আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

সিলেটে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ১১:৪৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ১১:৪৭:০২ পূর্বাহ্ন
সিলেটে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সিলেট, ১১ জুলাই : গতকাল বুধবার সিলেট জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন আব্দুল মান্নান, বিপিএম (বার)। যোগদানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১১ জুলাই বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ Hall Of Pride -এ জেলার  বিভিন্ন মাধ্যমের  সাংবাদিকগণের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার। মতবিনিময়কালে সাংবাদিকগণ নবাগত পুলিশ সুপারকে পূণ্যভূমি সিলেটে স্বাগত জানান এবং বিভিন্ন বিষয়ে তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন। 
পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশ ও সাংবাদিক সম্পর্ক একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করেন এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখা, জেলা পুলিশের ইমেজ বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত কল্পে নব উদ্যোগ গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্থ করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সেক্রেটারী সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সেক্রেটারি শাহ্ দিদার আলম চৌধুরী নোবেল, সাবেক জেলা প্রেস ক্লাব সভাপতি আল আজাদ, ইমজা'র সভাপতি সজল ছত্রী, সেক্রেটারি শ্যামানন্দ দাশ, অনলাইন প্রেসক্লাবের  সভাপতি মুহিত চৌধুরী সহ সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা