আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

সিলেটে বন্যার্তদের স্বাস্থ্য সেবায় জালালাবাদ  লিভার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপলোড সময় : ১২-০৭-২০২৪ ০৫:৩৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৪ ০৫:৩৮:০০ অপরাহ্ন
সিলেটে বন্যার্তদের স্বাস্থ্য সেবায় জালালাবাদ  লিভার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প
সিলেট, ১২ জুলাই : সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। অধিকাংশ এলাকার অভ্যন্তরিন সড়ক বিধ্বস্ত হয়ে গেছে। ফলে এসব বন্যা দূর্গত এলাকার নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে বন্যা পরবর্তী বিভিন্ন রোগ বালাই আক্রান্ত জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বন্যা দুর্গত সিলেট সদর উপজেলার অন্তর্ভুক্ত মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে জালালাবাদ লিভার ট্রাস্ট। শুক্রবার (১২ জুলাই ) ফতেহপুর কামিল মাদ্রাসায় সকাল ১০ টায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে মোগলগাঁও ইউনিয়ন থেকে আসা প্রায় চার শতাধিক রোগীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের একদল তরুণ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
এসময় তিনি বলেন, বন্যার শুরু থেকেই সিলেটের বিভিন্ন এলাকার বানভাসি মানুষের জন্য জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে ত্রাণ বিতরণ করছি। এবং স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আমি এই সিলেটের সন্তান, আমি আপনাদের পাশে আছি, সরকার আপনাদের পাশে আছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এছাড়া তিনি বলেন বন্যাকবলিত অঞ্চলে ধারাবাহিক এ স্বাস্থ্যসেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি।প্রধান অতিথি ছিলেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক।
এসময় তিনি বলেন – বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী আছেন। আমরাও আপনাদের পাশে আছি, ডাক্তার স্বপ্নীল এর মতো মানবিক চিকিৎসক আপনাদের পাশে আছেন, চিন্তার কারণ নেই। বর্তমান জনবান্ধব সরকার মানুষের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সুজাত আলী রফিক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা জালালাবাদ লিভার ট্রাস্ট করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জালালাবাদ লিভার ট্রাস্টের 
 চেয়ারম্যান সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. স্বপ্নীল কে। এ সময় তিনি আসমা কামরান মেডিকেল হেলথ কেয়ার কে ধন্যবাদ জানান তাদের সহযোগিতার জন্য।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া,সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে চান এমপি ফয়সল

জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে চান এমপি ফয়সল