আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত

আগামী প্রজন্মকে মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে: সিসিক মেয়র

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ০১:০৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ০১:০৭:৫১ পূর্বাহ্ন
আগামী প্রজন্মকে মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে: সিসিক মেয়র
সিলেট, ১৬ জুলাই : শিক্ষা ক্ষেত্রে সিলেট এখন পিছিয়ে পড়েছে। আগে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় কর্মকর্তা সিলেটের ছিলেন বর্তমানে তার সংখ্যা উদ্বেগজনক ভাবে কমেছে। আগামী প্রজন্মকে মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (১৫ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা উন্নত ও পরিবেশ বান্ধব সিলেট চাই। কিন্তু আমরা পাহাড় কাটছি, গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করছি’। সিলেটকে গ্রীণ, ক্লিন স্মার্ট তৈরি করতে হলে আমাদের আরও সচেতন হতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে। সিলেটের উন্নয়নে সবধরনের সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে হবে। কোন পেশাকে ছোট মনে করা উচিৎ নয়। যেকোন কাজকে সম্মান করে আমাদের সবাইকে কর্মমুখী হতে হবে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করার জন্য প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তারই নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মিত হবে। 
নিরঞ্জন সিংহের সভাপতিত্বে ও মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।  এসময় সিলেট শিক্ষা বোর্ড ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা—কর্মচারীগণ উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর