আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চাইলেন মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৩ ১১:১৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৩ ১১:১৯:৩০ পূর্বাহ্ন
নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চাইলেন মোমিন মেহেদী
ঢাকা, ১৬ এপ্রিল : নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় থাকা সবগুলো রাজনৈতিক দলের সমালোচনা করার পাশাপাশি নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল চেয়েছেন মোমিন মেহেদী। ১৬ এপ্রিল বিজয়নগরস্থ কার্যালয়ে নতুনধারার দিনব্যাপী প্রশিক্ষণ কাউন্সিল-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যানের শিক্ষা-সাংস্কৃতিক উপদেষ্টা সাহিত্যিক চঞ্চল মেহমুদ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিন্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, নিবন্ধনের নামে মানবতা বিরোধী-দুর্নীতিবাজচক্রের স্বজন-প্রিয়জন আর উল্টরসূরীদেরকে পৃষ্টপোষকতা দিচ্ছে ছাত্র-যুব-জনতার ভোটাধিকার হরণকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় অতিতের নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে সরকার দলীয় এমপির স্বামীর রাজনৈতিক দল, যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজ ব্যক্তির সন্তানের রাজনৈতিক দলকে; আর বর্তমান নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তালিকা করেছে ১২ টি ভূঁইফোর রাজনৈতিক দলের। যাদের সবারই পরিচয় দেশ-স্বাধীনতা-মানবতা বিরোধী হিসেবে-সন্ত্রাসী হিসেবে-ধর্মান্ধ হিসেবে এবং পল্টিবাজ রাজনৈতিক ব্যক্তি হও দল হিসেবে বলেও সমালোচনা করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই