আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

পিটসফিল্ড টাউনশিপে এসইউভির ধাক্কায় পথচারী আহত

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ১২:২২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ১২:২২:৩০ অপরাহ্ন
পিটসফিল্ড টাউনশিপে এসইউভির ধাক্কায় পথচারী আহত
পিটসফিল্ড টাউনশিপ, ১৭ জুলাই : পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে পিটসফিল্ড টাউনশিপের ওয়াশটেনাও অ্যাভিনিউতে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে ধাক্কা দেয় এক চালক। পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫৪ বছর বয়সী ওই পথচারী শুক্রবার অন্য এক ব্যক্তির সঙ্গে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। গুগল ম্যাপে দেখা যায়, চার লেনের রাস্তার নিকটতম ক্রসওয়াকগুলো দুর্ঘটনাস্থল থেকে ০.৩ মাইল পূর্ব বা ০.৪ মাইল দক্ষিণে ছিল। 
পুলিশ জানিয়েছে, ২০১৮ সালের ফোর্ড এস্কেপে ২১ বছর বয়সী এক নারী পূর্ব দিকে গাড়ি চালাচ্ছিলেন, তখন পথচারীরা রাস্তার দক্ষিণ দিক থেকে পার হতে শুরু করে। এক পথচারীকে এড়াতে তিনি বাঁক নেন এবং ৫৪ বছর বয়সী ওই ব্যক্তিকে ধাক্কা মারেন। জরুরি বিভাগের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে চালক অক্ষত রয়েছেন। তদন্তের জন্য শুক্রবার ম্যাপল ড্রাইভ ও ফস্টার অ্যাভিনিউয়ের মাঝামাঝি ওয়াশটেনাও অ্যাভিনিউ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয় পুলিশ। তদন্তকারীরা দুর্ঘটনার যে কোনও প্রত্যক্ষদর্শীকে পিটসফিল্ড পুলিশকে তাদের সাধারণ তথ্য লাইন বা গোপনীয় টিপ লাইনের (734) 822-4958 এই নম্বরে  কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল