আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

বাংলাদেশে ছাত্রদের ওপর দমনপীড়নে মিশিগানে বিক্ষোভ 

  • আপলোড সময় : ২০-০৭-২০২৪ ০২:২৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৪ ০২:২৮:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশে ছাত্রদের ওপর দমনপীড়নে মিশিগানে বিক্ষোভ 
হ্যামট্রাম্যাক, ২০ জুলাই : বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দমনপীড়ন ও হত্যার প্রতিবাদে মিশিগানে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড কমিউনিটির ব্যানারে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে বাংলাটাউন খ্যাত হ্যামট্রাম্যাক সিটি হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

এতে মিশিগানের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকশ প্রবাসী অংশ নেন। বিক্ষোভ সমাবেশে অভিভাবকদের সঙ্গে শিশুরাও প্লেকার্ড হাতে অংশ নিতে দেখা গেছে। 

প্রবাসী বিক্ষোভকারীরা সিটি হলের সামনে ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড হাতে  ৩ ঘন্টা অবস্থান করেন। এসময় তারা ‘সেইভ বাংলাদেশ স্টুডেন্টস’, কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ‘আমার ভাইকে মারলো কেন? জবাব চাই’? ‘স্টপ কিলিং স্টুডেন্টস’, ‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, ছাত্র হত্যার বিচার চাই?  এসব স্লোগান দেন তারা। 
স্থানীয় বাসিন্দারা জানান, বিক্ষোভ সমাবেশে সাধারণ প্রবাসীদের পাশাপাশি জামায়াত-বিএনপির শতাধিক নেতাকর্মী স্বত:স্ফূত অংশ নিয়েছেন।               

সমাবেশে বক্তারা ছাত্রদেরকে গুলি করে হত্যাসহ তাদের ওপর দমনপীড়নের তীব্র নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া ছাত্রহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কোটা সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অন্যতায় রেমিটেন্স সাটডাউন কর্মসূচি ডাক দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন  বক্তারা।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর