আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

পন্টিয়াকে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ২১-০৭-২০২৪ ০৩:৫৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৪ ০৩:৫৮:১০ পূর্বাহ্ন
পন্টিয়াকে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
পন্টিয়াক, ২১ জুলাই : ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, শনিবার পন্টিয়াকে মোটরসাইকেল দুর্ঘটনায় ওয়াটারফোর্ড টাউনশিপের এক ব্যক্তি নিহত হয়েছেন। শেরিফ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় রাত ২টা ৪২ মিনিটে উডওয়ার্ড অ্যাভিনিউ ও ওসমান স্ট্রিটের কোণে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি দুর্ঘটনায় পড়েন। কর্মকর্তারা জানিয়েছেন, ২০১০ সালের হার্লে ডেভিসন মোটরসাইকেলে করে উডওয়ার্ডের উত্তর দিকে যাওয়ার সময় তিনি একটি বাঁকে তিনি নিয়ন্ত্রন হারালে সাইকেল থেকে ছিটকে পড়েন এবং একটি ট্রাফিক সাইনে ধাক্কা খান। প্রাথমিকভাবে উদ্ধারকর্মীরা ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পেছনে অ্যালকোহল কোনো কারণ ছিল কিনা তা জানেন না কর্মকর্তারা। তাঁর মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছেন তদন্তকারীরা। বিবৃতিতে বলা হয়, কর্মকর্তারা তার নিকটাত্মীয়কে না জানানো পর্যন্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করবেন না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী

মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী