আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

মিশিগানে ইসকনের রথযাত্রায় ভক্তের ঢল

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৪ ০২:০৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৪ ০২:০৩:৫৬ পূর্বাহ্ন
মিশিগানে ইসকনের রথযাত্রায় ভক্তের ঢল

নভাই, ২৩ জুলাই : মিশিগান রাজ্যের নভাই সিটিতে গতকাল রোববার (২১ জুলাই) বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের  (ইসকন) উদ্যোগে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এতে ঢল নামে পুণ্যার্থীর। রথযাত্রা নির্বিঘ্ন করতে  নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো।

রথযাত্রায় অংশ নিতে রাজ্যের বিভিন্ন সিটি থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ নভাই সিভিক সেন্টারে ছুটে আসেন। এক সময় লোকে লোকারণ্যে হয়ে উঠে উৎসব প্রাঙ্গন। সকাল ১১টায় নারিকেল ফাটিয়ে রথযাত্রার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপরপরই জগন্নাথ, বলদেব ও শুভদ্রাকে নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রথের দড়ি টানতে রাস্তার দুপাশে অবস্থান নেয় সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ। 

ঢাক-ঢোল বাজিয়ে নেচে-গেয়ে, আনন্দ উল্লাসে রথের রশি টানেন ভক্তরা। চলতি পথে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ হিসেবে ছুঁড়ে দেয়া বিভিন্ন ফল। রথ শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নভাই সিটির সিভিক সেন্টারে ফিরে আসে। এ সময় হেলিকপ্টার থেকে রথের ওপর পুষ্পবর্ষণের মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। 

দুপুর ১টায় রথযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মসূচী শুরু হয়। রথযাত্রা সার্বিক কর্মযজ্ঞ শেষ হয় বিকেল ৫টায়। এছাড়াও নানা ধরনের বিনোদনের ব্যবস্থা, বিনামূল্যে প্রীতিভোজ, সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় কেনাকাটা, শিল্প, সাহিত্য ও শিশুদের জন্য ছিল নানা আয়োজন। এছাড়াও ছিল ফ্রি পার্কিংয়ের সুবিধা। 


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ