আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

দেশে নৈরাজ্যের প্রতিবাদে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৪ ১১:২৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৪ ১১:২৪:৪৯ পূর্বাহ্ন
দেশে নৈরাজ্যের প্রতিবাদে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের প্রতিবাদ সভা
আটলান্টিক সিটি, ২৬ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২২ জুলাই ,সোমবার  রাতে দেশে কোটা সংস্কারে ছাত্র আন্দোলনকে পুঁজি করে বিএনপি–জামায়াত শিবির এর ধ্বংসলীলা ও নৈরাজ্যের  প্রতিবাদে  সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মনিরুজামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরী, মুক্তাদির রহমান,বেলাল উদ্দীন, বেলাল হোসেন ,আব্দুর রহিম, আবু নসর, মোঃ সিরাজ, রওশনউদদীন,আব্দুস সাত্তার,রাখাল দাস,কাজী মান্নান প্রমুখ। 
বক্তারা বলেন, ৭১ এর পরাজিত শক্তির প্রেতাত্মার দোসর বিএনপি–জামায়াত, শিবির অত্যন্ত পরিকল্পিতভাবে অতি সম্প্রতি দেশে নাশকতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, রাষ্ট্রবিরোধী বিএনপি–জামায়াত, শিবির চক্র নীলনকশা অনুযায়ী রাষ্ট্রকে ধ্বংস করার খেলার শেষ মরণ কামড় দিয়েছে। তাদের বিষদাঁত এখনই উপড়ে ফেলতে হবে।
বক্তারা আরো বলেন, কোটা সংস্কারে ছাত্র আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদের পরিকল্পিত উত্থান ও ধ্বংসযজ্ঞ মোকাবেলায় এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আরেকটি সুকঠিন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা আমাদের সকলের নৈতিক ও ঈমানি দায়িত্ব হয়ে পড়েছে। আমরা যদি দল, মত নির্বিশেষে সকল দেশপ্রমিক শক্তির সমন্বয়ে এই ঐক্যমত প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে শুধু বাংলাদেশ কেন এই পৃথিবীর বিশাল অংশ মধ্যযুগীয় কালো অধ্যায়ে ফিরে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার