আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

মিশিগানে শ্রীধরা-নবাং প্রবাসীদের বনভোজন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৪ ০১:০৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৪ ০১:০৯:৪৯ অপরাহ্ন
মিশিগানে শ্রীধরা-নবাং প্রবাসীদের বনভোজন
শেলবি টাউনশিপ, ২৯ জুলাই : মিশিগানে বসবাসরত বিয়ানীবাজারের শ্রীধরা-নবাং গ্রামের প্রবাসীদের বার্ষিকী পারিবারিক পুনর্মিলন  ও  বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিয়ে গত রোববার (২১শে জুলাই) শেলবি টাউনশিপের Stony Creek Metropark পার্কে আয়োজিত এ বনভোজন পরিবারিক মিলনমেলায়  পরিণত হয়। আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জয়নাল আবেদীন পিপলু। 
দুপুর থেকেই পরিবার-পরিজন নিয়ে হলমিছ পার্কে আসতে শুরু করে প্রবাসীরা। দিনব্যাপী আয়োজিত এই বনোভোজনে ছিল শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন। পাশাপাশি মহিলা ও পুরুষদের জন্যও ছিলো আকর্ষণীয় সব ইভেন্ট। এই বছর আয়োজকরা মিশিগানে বসবাসরত শ্রীধরা-নবাং এর সাত জন প্রবীন মুরব্বিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

শেষ বিকেলে জহুর উদ্দিনের সভাপতিত্বে এবং রহিম উদ্দিনের পরিচালনায় শুরু হয় পুরস্কার বিতরণ ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান।  যারা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন- জহুর উদ্দিন, আব্দুল কুদ্দুছ,  হামিদুর রেজা,  মোঃ ইসলাম উদ্দিন,  মোঃ নিজাম উদ্দীন,  মোঃ জালাল উদ্দিন, মোঃ মুহিবুর রহমান। তাঁদের হাতে সম্মাননা উপহার তুলে দেন যথাক্রমে ফয়েজ ইকবাল স্বপন, আমির উদ্দিন, ফজলু হক, জালাল উদ্দিন স্বপন, সুলেমান আহমদ, মজির উদ্দিন, শামিম উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, রুয়েল আহমদ, খোকন, আলি,ছিদ্দিক, বুলবুল, সালাউদ্দিন, রাসেল,সিহাব,আবিদ, মারজান, জাফর প্রমুখ। 

আয়োজকদের পক্ষ থেকে জয়নাল আবেদীন পিপলু জানান, পুরো আয়োজনকে সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য সকলের সহযোগিতা পেয়েছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি অনেক দূর-দূরান্ত থেকে যারা এই আয়োজনে অংশ নিয়েছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।  আয়োজনটি এতোটাই মনোমুগ্ধকর হয়ে উঠেছিলো যে আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখার অঙ্গিকার করেন আয়োজকরা ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা

মিশিগানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা