আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

মিশিগানে দুই দিনব্যাপী বাংলাদেশি-অ্যামেরিকান ফেস্টিভ্যাল শুরু শনিবার

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৪ ১১:০৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৪ ১১:০৭:১৯ পূর্বাহ্ন
মিশিগানে দুই দিনব্যাপী বাংলাদেশি-অ্যামেরিকান ফেস্টিভ্যাল শুরু শনিবার
ওয়ারেন, ৩১ জুলাই : মিশিগানে বাংলাভাষী প্রবাসীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ফেস্টিভ্যাল। আগামী শনিবার ও রোববার (৩-৪ আগস্ট) ওয়ারেন সিটি স্কয়ারে দুই দিনের এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ফেস্টিভ্যাল চলবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম আয়োজিত ১৫ তম ফেস্টিভ্যালে দর্শক মাতাতে আসবেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎসহ বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। রোববার বিকেলে (২৮ জুলাই) ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে আয়োজকরা সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।   
    আয়োজকরা জানান, এই উদযাপনে বাংলাদেশি সংস্কৃতি, বৈচিত্র্য এবং বাংলাদেশি কমিউনিটির একত্রিত হওয়ার চমৎকার সুযোগ এনে দেবে। যা প্রবাসাীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে। অ্যামেরিকার পাশের দেশ কানাডা থেকেও অসংখ্য বাংলাদেশি প্রবাসী এই আনন্দধারায় অংশ নেবেন।সসংবাদ সম্মেলনে তারা জানান, ফেস্টিভ্যালে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের স্টল, জনপ্রিয় খাবারের স্টল, দেশীয় পোশাক ও গহনার স্টল। শিশুদের বিনামূল্যে দেওয়া হবে এপিআই ভোট সৌজন্যে শিক্ষা সামগ্রী। লাকি কুপনে দেওয়া হবে গাড়িসহ আর্কষণীয় নানা পুরস্কার।   

দর্শকদের আনন্দ দিতে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, হালের র্যাপ সংগীত শিল্পী জেফার, সিলেটের আঞ্চলিক শিল্পী তোশিবা, বাউল কালা মিয়া, তানভীর শাহিন ,ওয়াহেদ এবং স্থানীয় ব্যান্ড দল টেন অ্যান্ড হাফ মাইলসসহ স্থানীয় শিল্পীরা। পাশাপাশি আয়োজনকে প্রাণবন্ত করে রাখতে আসবেন এক সময়ের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। বামের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ খালেদের সঞ্চালনায় ফেস্টিভ্যালের সাবির্ক বিষয় সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বামের ট্রাস্টি মতিন চৌধুরী, উপদেষ্টা আহাদ আহমেদ, আমিনুর রশীদ চৌধুরী , লুৎফুল বারি নিয়ন, নির্বাহী সহ-সভাপতি বিজিত ধর মনি, সহ-সভাপতি প্রদন্ন চন্দ, সৈয়দ মতিউর রহমান শিমু। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসেসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু, সেক্রেটারি লুৎফুর রহমান, সিটি অব ওয়ারেন ক্রাইম কমিশনার সুমন কবির, বামের জসিম চৌধুরী,আজহার রহমান, মোহাম্মদ দিপু, আবেদ মনসুর, লিটন সূত্রধর, মির তানভীর, মুকুল খান, সাইফ ইসলাম, সায়েম চৌধুরী, মাজহারুল আহমেদ, তাহমিদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র