আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ

আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান ২৭ আগষ্ট

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৪ ১২:১০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৪ ১২:১০:২৩ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান ২৭ আগষ্ট
আটলান্টিক সিটি, ৩১ জুলাই : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অফ সাউথ জারসি (বিএএসজে) এর উদ্যোগে  'বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান' এর আয়োজন করা হয়েছে। আগামী ২৭ আগষ্ট, মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)র উদ্যোগে ওইদিন আটলান্টিক সিটির 
২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিকেল সাড়ে চারটা থেকে শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলবে  ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান'  এর কার্যক্রম।
অনুষ্ঠানমালায় রয়েছে সুহৃদ সমাবেশ, আড্ডা, কৃতি ছাত্র-ছাত্রীদের  সংবর্ধনা, গুণীজন সম্বর্ধনা,ব্যাক টু স্কুল কার্যক্রমের  অধীনে স্কুল সামগ্রী বিতরন ইত্যাদি। অনুষ্ঠানে আমেরিকার মূলধারার রাজনীতিবিদ, সিটি মেয়র সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ  আমন্ত্রিত হয়েছেন।
বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান সফল করার লক্ষ্যে আয়োজক কমিটির আহবায়ক মোঃ আইয়ুব ও সদস্য সচিব মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে এক ঝাঁক কর্মী বাহিনী নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএএসজে সভাপতি মোঃ জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।
সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন আগামী ২৭ আগষ্ট  তারিখের সেই মাহেন্দ্রক্ষণের জন্য। বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ও মেজবান আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং