আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন, প্রস্তত সাঁজোয়া যান

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৪:২৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৪:২৭:০৯ পূর্বাহ্ন
সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন, প্রস্তত সাঁজোয়া যান
ঢাকা, ২ আগস্ট (ঢাকা পোস্ট) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত গণমিছিল কর্মসূচি ঘিরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। প্রস্তত রাখা হয়েছে পুলিশের একটি সাঁজোয়া যান ও প্রিজনভ্যান। শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন হলেও অন্যান্য সময়ের মতো সায়েন্সল্যাব এলাকায় ভিড় নেই। এর আশপাশের নিউমার্কেট, পুরো এলিফ্যান্ট রোড এলাকাও অনেকটাই ফাঁকা। এর মধ্যে সায়েন্সল্যাব পুলিশ বক্সের সামনে ও মিরপুর সড়কে পুলিশ এবং এলিফ্যান্ট রোডে বিজিবি সদস্যদের অবস্থান দেখা গেছে। 
সাইন্সল্যাব মোড়ের বাইতুল মামুর জামে মসজিদ থে‌কে জুমার নামাজের পর গণমিছিলের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গণমিছিলে ঢাকা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সে কারণেই যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, মার্কেট খুললেও তেমন একটা ক্রেতার দেখা নেই বলে জানিয়েছেন দোকানি এবং ব্যবসায়ীরা।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের আজ শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনা ডিভিশনাল সোসাইটি অব নিউ জার্সির আত্মপ্রকাশ

খুলনা ডিভিশনাল সোসাইটি অব নিউ জার্সির আত্মপ্রকাশ