আমেরিকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান ডেট্রয়েট পুলিশের যৌথ অভিযান: অস্ত্র ও মাদক জব্দ, গ্রেপ্তার ৩ স্টার্লিং হাইটসের মেয়র ট্রাম্পের নির্বাসন নীতির সমালোচনা করেছেন আর্কটিক ঝড় আসছে মিশিগানে ওয়ারেনে অরক্ষিত বন্দুকের গুলিতে ৩ বছরের শিশু আহত তুষার আর হিমেল হাওয়ায় স্থবির মিশিগানের দৈনন্দিন জীবন প্রতীক বরাদ্দ আজ, নির্বাচনী  মাঠে নামছেন প্রার্থীরা  কাল : ভোট ১২ ফেব্রুয়ারি আজ সিলেটে যাচ্ছেন তারেক রহমান, কাল প্রথম নির্বাচনি সমাবেশ মেট্রো ডেট্রয়েটে তীব্র ঠান্ডা : নাগরিকদের সীমিত সময় বাইরে থাকার পরামর্শ পশ্চিম মিশিগানে ভয়াবহ গণসংঘর্ষ : ১০০ গাড়ি জড়িত, আহত অন্তত ১২ ডেটা সেন্টার বনাম জল : মিশিগানের সামনে নতুন চ্যালেঞ্জ ডেট্রয়েটে ডিসপোজাল ভবনে আগুন সাইফুল হত্যা : চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন শীতের তীব্রতায় সতর্ক মিশিগান, উষ্ণ আশ্রয় কেন্দ্র চালু বিদেশি নেতাদের নামে রাস্তা নিষিদ্ধ করলো হ্যামট্রাম্যাক কাউন্সিল সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২ কোভিড ত্রাণ তহবিল আত্মসাৎ: ম্যাকম্ব কাউন্টির নারীকে ২৭ মাসের কারাদণ্ড ডেট্রয়েটে বন্দুক সহিংসতা কমাতে মেয়র শেফিল্ডের কমিউনিটি পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক ঢাকায় সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অন্তত ১৩

উত্তরার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০৪:২৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০৪:২৮:১১ পূর্বাহ্ন
উত্তরার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ
ঢাকা, ২ আগস্ট (ঢাকা পোস্ট) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পরে দোয়া এবং মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজের শেষে ছাত্র-জনতার গণমিছিল বের হবে। তাদের কর্মসূচিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর অন্যান্য এলাকার মতো উত্তরাতেও মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে উত্তরার অন্যান্য এলাকার পাশাপাশি বিএনএস সেন্টারের সামনে এবং বিপরীত দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন। পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্যরাও উপস্থিত আছেন। উত্তরার বিএনএস সেন্টারের সামনে দায়িত্বের এক পুলিশ কর্মকর্তা বলেন, সবকিছুর নিরাপত্তার দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে দায়িত্ব পালন করছি।  
এদিকে, বৃহস্পতিবার (১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত ‘কোটা পুনর্বহাল চলবে না’ টেলিগ্রাম গ্রুপে অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এই ঘোষণা দেন। বিবৃতিতে, শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের আগামীকালের ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানানো হয়।
সেখানে মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আপনারা জাতির এই ক্রান্তিলগ্নে চুপ থাকবেন না। মসজিদের মিম্বর থেকে প্রতিবাদের ঘোষণা দিন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারাই জাতির দুর্দিনের কাণ্ডারি। এই দুঃসময়ে ঘরে বসে না থেকে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং ৯ দফা আদায়ের দাবিতে বাদ জুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ‘ছাত্র জনতার গণমিছিল’ মিছিল বের করুন।
শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলা হয়, আজ ছাত্রসমাজ ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না। প্রতিমুহূর্তে কাটাতে হচ্ছে গ্রেপ্তার ও গুম হওয়ার আতঙ্কে। শহীদ ও গুম হয়ে যাওয়া মানুষের স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠছে বাংলার আকাশ বাতাস। এছাড়া, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের ওপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরীন আমিন মোনামী ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। এই ঘৃণ্য হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ জন সমন্বয়কসহ অসংখ্য ছাত্র-জনতাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আজ কেন্দ্রীয় ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিলেও এখনো ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন, সমন্বয়ক আরিফ সোহেলসহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগার ও রিমান্ডে নির্যাতন করছে। জুলুম নির্যাতনে নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে। অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার শঙ্কা নিয়ে। অনেক ছাত্র ও সাধারণ মানুষ চোখ, কান, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে।
এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয় উল্লেখ করে বলা হয়, আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না। কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাব না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সবার স্মরণে আগামীকাল দেশব্যাপী ‘প্রার্থনা-কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনী মঞ্চে তারেক রহমান