আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক গুলিবিদ্ধ 

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১১:৩৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১১:৩৯:০১ পূর্বাহ্ন
সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক গুলিবিদ্ধ 
ঢাকা, ২ আগস্ট (ঢাকা পোস্ট) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে মিঠু দাস জয় নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি দৈনিক কালবেলার সিলেট ব্যুরো হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে সিলেটের সুরমা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাংবাদিক, পুলিশ ও আন্দোলনকারীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।
সংঘর্ষের মধ্যে পড়ে মিঠু দাস জয় তিনটি ছররা গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন বিকেল ৩টার দিকে একটি মিছিল সুরমা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক গিয়ে আবার সুরমায় যাওয়ার সময় পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, পুলিশ আমাদের ওপর নির্বিচারে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ১০০ জনের অধিক আহত হয়েছেন। এছাড়া ৮ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এছাড়া ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন