আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

আজই কারামুক্ত হচ্ছেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী 

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১১:৪০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১১:৪০:০৩ পূর্বাহ্ন
আজই কারামুক্ত হচ্ছেন ৪২ এইচএসসি পরীক্ষার্থী 
ঢাকা, ২ আগস্ট (ঢাকা পোস্ট) : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। তাদের পক্ষে আইনজীবীরা জামিননামা দাখিল করেছেন। সেক্ষেত্রে আজই সেই শিক্ষার্থীরা কারামুক্ত হতে পারেন।
শুক্রবার (২ আগস্ট) শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী সাইদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা জামিনপ্রাপ্তদের পক্ষে জামিননামা দাখিল করেছি। জামিননামা কারাগারে পৌঁছেছে। আশা করছি, আজকেই সবাই কারামুক্ত হবেন। 
এর আগে আজ সন্ধ্যায় ঢাকা মহানগরের বিভিন্ন থানার মামলায় ৩৭ জন ও জেলার ৫ জনসহ মোট ৪২ পরীক্ষার্থীর জামিন দেন পৃথক দুই ম্যাজিস্ট্রেট আদালত। 
ঢাকা মহানগরে জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মো. আলী হোসেন, মো. ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, মো. আব্দুল কাদের, মো. নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বখস, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, মো. ফয়সাল আহম্মেদ, সামিউল আলম, শাখাওয়াত হোসেন, ইমরান আহম্মেদ আফলার, মো. সম্রাট খলিফা, মো. মাসুদ পারভেজ, মো. আসিফ, মো. আল আমিন, মো. শাকিল আহম্মেদ, মো. জাবের হোসেন, রায়হান, রাহাত ওবাইদুল্লাহ, জাকি তাহসিন, তুহিন, মো. নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, মো. শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, নাসির হোসেন, সাব্বির হোসেন,ফারদিন ইসলাম,খালিদ হাসান, ইমন হাওলাদার ও হেলাল।
বিজ্ঞাপন
ঢাকা জেলার জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সামির হোসেন, রাশেদুল হাসান তুহা, সোয়াদ উর রহমান, রুহুল আমিন ও রনি শেখ। 
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ