আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

কুমার বিশ্বজিতের কনসার্টে বাংলা ফেস্টিভ্যালের পর্দা নামছে আজ

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:১৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:১৯:০৬ অপরাহ্ন
কুমার বিশ্বজিতের কনসার্টে বাংলা ফেস্টিভ্যালের পর্দা নামছে আজ
কুমার বিশ্বজিতের কনসার্টে বাংলা ফেস্টিভ্যালের পর্দা নামছে আজওয়ারেন, ৪ আগস্ট : জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের কনসার্টের মাধ্যমে রাতে (আজ রোববার রাত ১১টায়) পর্দা নামছে দুই দিনের বাংলাদেশি-অ্যামিরিকান ফেস্টিভ্যালের। এই ফেস্টিভ্যাল এবারের গ্রীষ্মের শুরু থেকে বাঙালি কমিউনিটির এ যাবৎকালের সবচেয়ে বড় আয়োজন। ১৫ বছর ধরে বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম এই ফেস্টিভ্যালের আয়োজন করে আসছে। 

শনিবার থেকে ওয়ারেন সিটি স্কয়ারে ফেস্টিভ্যাল শুরু হয়। ফেস্টিভ্যাল চলছে প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। খাবার, পোশাক, গহনাসহ বাংলাদেশি রকমারি পণ্যের ৫০টি স্টল রয়েছে। শনিবার প্রথম দিনে কয়েক হাজার বাংলাদেশির উপস্থিতি ঘটেছে ফেস্টিভ্যালে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটে আঞ্চলিক শিল্পী তোশিবা, বাউল কালা মিয়া ও প্রবাসী শিল্পী ওয়াহেদসহ একঝাঁক সংগীত শিল্পী গান পরিবেশন করেন। আজ রোববার ফেস্টিভ্যালের শেষ দিনে দর্শক মাতাবেন কুমার বিশ্বজিতসহ জনপ্রিয় কয়েকজন শিল্পী।   

বামের সভাপতি জাবেদ চৌধুরী জানান, এই উদযাপনে বাংলাদেশি সংস্কৃতি, বৈচিত্র্য এবং বাংলাদেশি কমিউনিটির একত্রিত হওয়ার চমৎকার সুযোগ এনে দিয়েছে। প্রথম দিনেই কমপক্ষে ১০ হাজার মানুষের মিলনমেলা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড