আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

রামপুরার সড়কে শিক্ষার্থীদের উল্লাস, সেনাসদস্যদের সঙ্গে কোলাকুলি

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০৫:১৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০৫:১৬:০৫ পূর্বাহ্ন
রামপুরার সড়কে শিক্ষার্থীদের উল্লাস, সেনাসদস্যদের সঙ্গে কোলাকুলি
ঢাকা, ৫ আগস্ট ((ঢাকা পোস্ট) : রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় আনন্দ উল্লাস করছেন শিক্ষার্থীরা। এসময় তারা সেনাসদস্যদের উদ্দেশ্য করে থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে স্লোগান দিচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা সেনাবাহিনী প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সংবাদ শুনে উল্লাসে ফেটে পড়েন। এসময় তারা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন। একইসঙ্গে তারা কর্তব্যরত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন।
মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে বাড্ডা, রামপুরা এলাকায় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কানাডিয়ান ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স, ভিকারুননিসা কলেজ, ইম্পেরিয়াল কলেজ এবং রামপুরার আশপাশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
চলমান এই পরিস্থিতিতে দেশের শীর্ষ পর্যায়ের সব নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) দুপুরে এই বৈঠক শুরু হয়। জানা গেছে, বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নেন।
বৈঠকের পর দেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় বক্তব্য দেবেন তিনি।
 আইএসপিআর থেকে এ সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২