আমেরিকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত: তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভ্যালেন্টাইনস ডেতে ডেট্রয়েটে উন্মুক্ত পোশাক দৌড় জাতীয় ঐক্যই শক্তি, এবার দেশ গড়ার পালা : তারেক রহমান ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৬ ফেব্রুয়ারি ক্লিনটন টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব ২৯৭ আসনের গেজেট প্রকাশ সাউথফিল্ডে আইসিই অফিস স্থাপনের পরিকল্পনা শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব : বিএনপির নেতৃত্বে নতুন রাজনৈতিক যুগের সূচনা ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির বগুড়া-৬: তারেক রহমানের বিপুল জয় ৫০ দলের লড়াইয়ে শেষ হলো বহুলপ্রতীক্ষিত নির্বাচন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে চার ঘণ্টায় ভোটের গড় হার ৩২.৮৮% দেশজুড়ে ভোটের উৎসব, ভোটারদের দীর্ঘ সারি ২০১৮ সালে ভোট দিতে না পারলেও এবার পেরেছি : ডিএমপি কমিশনার রাজনীতির ভবিষ্যৎ আজকের ভোটে : মির্জা ফখরুল

দেশ ছেড়েছেন শেখ রেহানাও

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ০৫:৫৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ০৫:৫৬:১৭ পূর্বাহ্ন
দেশ ছেড়েছেন শেখ রেহানাও
ঢাকা, ৫ আগস্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকা ছাত্রজনতার ঢল নেমেছে। এ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশ ছেড়েছেন তার ছোট বোন শেখ রেহানাও।
সোমবার দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে তারা উড্ডয়ন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
এদিকে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরে সেনা সদরদপ্তরে এ বৈঠক শুরু হয়েছে। 
জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলসহ অনেকে বৈঠকে অংশ নিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স