আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

দিল্লিতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ১২:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ১২:৪৭:৫৫ অপরাহ্ন
দিল্লিতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান
ঢাকা. ৫ আগস্ট : শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে হিন্দনে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অবতরণ করেছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে এ তথ্য।
টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের মুখে অবশেষে আজ সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এ দিন দুপুরের দিকে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বাহিনীর হেলিকপ্টারটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
ভারতের সংবাদমগুলো জানিয়েছে, আগরতলা থেকে প্রথমে নয়াদিল্লি যাবেন শেখ হাসিনা। তারপর কোনো এক সময়ে লন্ডনগামী কোনো বাণিজ্যিক বিমানের ফ্লাইটে উঠবেন।
গত জুনের শেষ দিকে হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুণর্বহালের ঘোষণা দেওয়ার পর তার বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কিন্তু ১৪ জুলাই’র পর থেকে সেই আন্দোলন সহিংস হয়ে ওঠে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যকার সংঘাতে নিহত হন আড়াই শতাধিক মানুষ।
মূলত তারপর থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থী-জনতা। সেই আন্দোলনের মুখেই আজ সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। বিমান বাহিনীর একটি বিমানে চেপে ভারতের উদ্দেশে রওনা দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই সফরে শেখ হাসিনার সঙ্গে তার ছোটোবোন শেখ রেহানাও রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য