আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত, ২৪ ঘণ্টায় নতুন সরকারের সম্ভাবনা

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৪ ১২:৫৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৪ ১২:৫৪:২৬ অপরাহ্ন
খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত, ২৪ ঘণ্টায় নতুন সরকারের সম্ভাবনা
ঢাকা, ৫ আগস্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের অভাবনীয় গণঅভ্যুত্থানে তাদের ত্যাগ, কষ্ট ও জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আজ। তারা আজ দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটা বিশাল সাফল্য। এজন্য আমি ছাত্রদের হাত তুলে স্যালুট জানাই। শেখ হাসিনা সরকারের পতনের পর কীভাবে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য সেনাবাহিনীসহ তিন বাহিনীর প্রধান আমাদের আমন্ত্রণ জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এসে আমরা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে। দ্বিতীয় সিদ্ধান্ত হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।
তিনি বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করে যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সরকার (অন্তর্বর্তীকালীন) গঠন হওয়ার সম্ভাবনা আছে।
বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে ও কে প্রধান হবেন তার জন্য একটি আলোচনার দরকার। সেটা নিয়ে এখনও বসার সুযোগ হয়নি। আমরা আমাদের দলের সঙ্গে বৈঠক করে তার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী

এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী