আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল মোদি সরকার

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০২:২৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০২:২৯:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল মোদি সরকার
ঢাকা/নয়াদিল্লি, ৬ আগস্ট  : বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশ ছেড়ে চলে যাওয়ার পর আপাতত তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এমন অবস্থায় বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। অবশ্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর বরাতে আজ এ খবর দিয়েছে ঢাকা পোস্ট।
খবরে বলা হয়েছে, সহিংস বিক্ষোভের মধ্যে প্রতিবেশী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এছাড়া ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্রিফ করেছেন। মোদি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা সে বিষয়ে এখনও কোনো কথা নেই।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২