আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

বিদেশে পালিয়েছেন যেসব আ.লীগ নেতা, অধিকাংশই ভারতে

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৩:০১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৩:০১:০৮ পূর্বাহ্ন
বিদেশে পালিয়েছেন যেসব আ.লীগ নেতা, অধিকাংশই ভারতে
ঢাকা. ৬ আগস্ট (ঢাকা পোস্ট) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা ঢাকা তৈরি হওয়া গণজোয়ারে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে জনরোষ থেকে বাঁচতে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতা। আকাশ পথের চেয়ে সীমান্ত পেরিয়েই দেশটিতে গিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র মতে, একেবারে শেষ সময় পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় লাখ লাখ মানুষের ঢল এবং গণভবন ঘেরাওয়ের ভয়ে শেষমেশ ক্ষমতা ছাড়তে বাধ্য হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি একটি ভিডিও বার্তা দিতে চেয়েছিলেন। তবে, সময়ের স্বল্পতার কারণে তিনি সেই সুযোগ পাননি। এরপর সামরিক হেলিকপ্টারে চড়ে ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।
জানা গেছে, আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে। এর মধ্যে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অনেক নেতাই দেশের বাইরে অবস্থান করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম দেশ ছেড়ে চলে গেছেন। তবে তিনি কোন দেশে দেশে গেছেন কেউ বলতে পারছে না।
এছাড়া, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মাদারীপুরের এমপি শাজাহান খান, চাঁদপুরের এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা কেউ শেখ হাসিনা পালানোর আগে পালিয়েছেন, আবার কেউ পরে পালিয়েছেন। সবাই পাশের দেশ ভারতের ত্রিপুরা, আগরতলা, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছেন। 
আর কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকেই দেশ থেকে চলে গেছেন হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন। তবে, আওয়ামী লীগের অন্য সাংগঠনিক সম্পাদকদের কোনো খোঁজ মিলছে না। খোঁজ মিলছে না যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়ার এমপি মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
এদিকে, রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটযোগে দেশ ত্যাগ করেন। তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে বলে জানিয়েছে সূত্র।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড