আমেরিকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

শেখ হাসিনা এখন কোথায়?

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ০৩:২৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ০৩:২৭:২৩ পূর্বাহ্ন
শেখ হাসিনা এখন কোথায়?
ঢাকা/ নয়াদিল্লি, ৬ আগস্ট : বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে পদত্যাগ করার পর হাসিনা বর্তমানে কোথায় আছেন, উঠছে সেই প্রশ্নও।
মূলত পদত্যাগের পর তিনি ঢাকা থেকে ভারতের আগরতলায় যান এবং সেখান থেকে দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছান। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে শোনা যাচ্ছে। তিনি ঠিক কতদিন ভারতে থাকবেন বা কবে যুক্তরাজ্যে যাবেন তা এখনও নিশ্চিত নয়।
অবশ্য যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় না দেওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর বরাতে মঙ্গলবার (৬ আগস্ট) এ খবর দিয়েছে ঢাকা পোস্ট ।
সংবাদমাধ্যমটি বলছে, সোমবার নিজের সরকারের পতনের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মোদি সরকার ভারতে অবস্থান করার অনুমতি দিয়েছে বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে।
এই সময়ের মধ্যে হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন। এছাড়া এই সময়ে ভারত তাকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে বলে ডেইলি সান জানিয়েছে।
যুক্তরাজ্যে যাওয়ার আগপর্যন্ত ভারতে হাসিনাকে শুধুমাত্র সাময়িকভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিবিসি বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণআন্দোলনের মুখে পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। সর্বশেষ তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
পদত্যাগের ঘোষণা আসার পরপর হাজার হাজার মানুষ গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। সেখানে ভাঙচুর করার ও অনেক জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে।
পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
এদিকে শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে দেখা করেছেন বলে ভারতের নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে।
এছাড়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, তার এখানেই শেষ। আমার পরিবার এবং আমি - আমাদের যথেষ্ট হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন