আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

শেখ হাসিনার পদত্যাগে মিশিগানে বিজয় মিছিল 

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ১০:৫২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ১০:৫২:২৩ পূর্বাহ্ন
শেখ হাসিনার পদত্যাগে মিশিগানে বিজয় মিছিল 
হ্যামট্রাম্যাক, ৬ আগস্ট : বাংলাদেশের ছাত্র-জনতার গণ্যঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগে করে দেশত্যাগের খবরে মিশিগানে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার বিকেলে বাংলাদেশ অ্যাভিনিউখ্যাত হ্যামট্রাম্যাক শহরের কণান্ট থেকে মিছিল বের করা হয়। বিজয় মিছিলটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়েছে। মিছিলে মিশিগানে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি হাজারো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। মিছিল বের হবার  আগে ডেট্টয়েট শহরের বাংলা টাউন জেইন পার্কে মিষ্টি বিতরণ এবং আতশবাজি ফুটিয়ে  আনন্দ উল্লাস করেন তারা। 
বক্তারা বলেন, বাংলাদেশে দ্বিতীযবারের মতো স্বাধীন হয়েছে স্বৈরশাসকের হাত থেকে। এজন্য ছাত্র-জনতার কাছে কৃতজ্ঞতা জানান তারা। পরবর্তীতে যে সরকারই ক্ষমতায় আসুক রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশ গড়ার কাজে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।       
এদিকে মিছিলের তথ্য সংগ্রহের সময় বেশ কয়েকজন মিছিলকারী দ্বারা বাংলাদেশি প্রবাসী ২ জন সাংবাদিক অপদস্ত হয়েছেন। একজন বাংলাদেশের একটি টেলিভিশনে কাজ করেন। শারিরীকভাবে আক্রান্ত অপর সাংবাদিক ফেসবুক টিভির ভডকাস্টার। এছাড়া একটি টেলিভিশন বাদে বাংলাদেশের বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার বিরুদ্ধে মিছিলে শ্লোগান দেয়া হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন