আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

সংখ্যালঘুদের ওপর হামলায় মার্কিন দূতাবাসের উদ্বেগ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ১১:২৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ১১:২৬:৩০ পূর্বাহ্ন
সংখ্যালঘুদের ওপর হামলায় মার্কিন দূতাবাসের উদ্বেগ
ঢাকা, ৬ আগস্ট (ঢাকা পোস্ট) : বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় মার্কিন  দূতাবাস। মঙ্গলবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট শেয়ার করে এ উদ্বেগের কথা জানায় মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়, ঢাকায় মার্কিন দূতাবাস শান্তি ও সংযমের আহ্বান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার খবরে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের বন্ধু ও অংশীদার হিসেবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রাখবে।
অন্যদিকে, সামান্থা পাওয়ার তার এক্স হ্যান্ডেলে করা পোস্টে লিখেছেন, বাংলাদেশে সব দলের গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের অভিপ্রায়কে সমুন্নত রাখা জরুরি। বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স