আমেরিকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী দ্বিধা কাটিয়ে দ্বৈত শপথ নিল জামায়াত জোটের এমপিরা নিরঙ্কুশ জয়ে সংসদ নেতা তারেক  রহমান শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৮ মাসের দায়িত্ব শেষে বিদায় নিলেন ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত: তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভ্যালেন্টাইনস ডেতে ডেট্রয়েটে উন্মুক্ত পোশাক দৌড় জাতীয় ঐক্যই শক্তি, এবার দেশ গড়ার পালা : তারেক রহমান ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৬ ফেব্রুয়ারি ক্লিনটন টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব ২৯৭ আসনের গেজেট প্রকাশ সাউথফিল্ডে আইসিই অফিস স্থাপনের পরিকল্পনা

কাল দুপুরে দেশে ফিরবেন ড. মুহাম্মদ ইউনূস

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ১২:০৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ১২:০৩:১৪ অপরাহ্ন
কাল দুপুরে দেশে ফিরবেন ড. মুহাম্মদ ইউনূস
ঢাকা, ৭ আগস্ট : আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এদিন দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকায় পা রাখবেন।  
সংবাদমাধ্যম অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুরে তার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।  
শিক্ষার্থী আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কে কোন মন্ত্রণালয় পেলেন

কে কোন মন্ত্রণালয় পেলেন