আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

সিলেট নগরী স্বাভাবিক হচ্ছে , ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার ও শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৪ ১২:৩৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৪ ১২:৩৭:১৪ অপরাহ্ন
সিলেট নগরী স্বাভাবিক হচ্ছে , ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার ও শিক্ষার্থীরা
সিলেট, ৭ আগস্ট : অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হয়ে আসছে  সিলেটের পরিস্থিতি। নগরে বেড়েছে যান চলাচল। খুলছে ব্যবসা প্রতিষ্ঠানও। ধীরে ধীরে ভয় কাটছে মানুষের মন থেকে।
এদিকে, নগরে যান চলাচল বাড়লেও আগের দিনের মতো বুধবারও কোন ট্রাফিক পুলিশকে দেখা যায়নি। আনসার সদস্যদের সাথে নিয়ে শিক্ষার্থীরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। নগর পরিচ্ছন্নতারও কাজ করছেন শিক্ষার্থীরা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সহিংসতা এড়াতে পাড়ায় পাড়ায় কমিটি গঠনের ঘোষণা দেয়া হলেও  সিলেটে এখনও এরকম কোন কমিটি গঠন করা হয়নি।
বুধবার দুপুরে নগরের চৌহাট্টা, বন্দরবাজার ও জিন্দাবাজার কোর্ট পয়েন্ট এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের চাইতে নগরের যান চলাচল অনেকটা বেড়েছে। এসব এলাকায় যানজট লেগে থাকতেও দেখা যায়। নগরের ব্যস্ততম এই তিন মোড়েই আনসার সদস্য ও শিক্ষার্থীরা ট্র্রাফিক নিয়ন্ত্রণ করছেন।
বন্দরবাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজন শিক্ষার্থী বলেন, রাস্তায় কোন ট্রাফিক পুলিশ নেই। তাই জনদুর্ভোগ লাঘবে আমরাই দায়িত্ব পালন করছি। যতদিন স্বাভইবক অবস্থা ফিরে না আসবে ততদিন আমরা এই দায়িত্ব পালন করবো।
এদিকে, সোমবার সিলেট সিটি কর্পোরেশনেও হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সিটি কর্পোরেশনের মেয়রসহ বেশিরভাগ কর্মকর্তা অফিসে অনুপস্থিত রয়েছেন। ভয়ে কাজ করছেন না পরিচ্ছন্নতা কর্মীরাও। ফলে নগরজুড়ে আবর্জনার স্তুপ জমে আছে। এ অবস্থায় মঙ্গলবার থেকে নগরে আবর্জনা পরিস্কার শুরু করেন। বুধবারও তাদের একই কাজ করতে দেখা যায়। এছাড়া সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে নগরের বন্দরবাজার এলাকার আবর্জনা পরিস্কার করাতে দেখা যায়।
এসব ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  সিলেটের সম্বয়ক আব্দুল্লাহ আল গালিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, এখন আমরা যানজট নিরসন ও সড়ক পরিচ্ছন্নতার কাজ করছি। সকল ছাত্র-জনতাকে নিজ নিজ এলাকার সহিংসতা প্রতিরোধে কমিটি করতে বলা হয়েছে। তারা নিজ উদ্যোগে কমিটি করছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”